শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১১:২৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য যুদ্ধ: মার্কিন অস্ত্র পুনঃমোতায়েনে বাধা দেবে না দক্ষিণ কোরিয়া

মধ্যপ্রাচ্যে ইরান আগ্রাসনে দক্ষিণ কোরিয়ায় মার্কিন অস্ত্র পুনঃমোতায়েনে বাধা দিতে পারবে না দেশটির (দ. কোরিয়া) সরকার।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে বলেন, এই যুদ্ধ নিয়ে আমার দেশ উদ্বিগ্ন। তবে মধ্যপ্রাচ্যে হামলায় সিউলের ভূমি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দিতে পারবে না। 

স্থানীয় মিডিয়ায় রিপোর্ট করা হয়েছে যে, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভবত ওসান এয়ার বেস থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে পুনঃস্থাপন করা হতে পারে।

লি জে মিয়ং বলেন, কিছু অস্ত্র সরিয়ে নেওয়াটা দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা অবস্থানকে দুর্বল করবে না।

সূত্র- মিডল ইস্ট আই

  • সর্বশেষ