শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র এই প্রথমবার ভয়ংকর ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল

প্রথমবারের মতো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ বিদেশের মাটিতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।

‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে উড়তে পারে। এটি প্রায় ১ হাজার ৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এই ক্ষেপণাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো, মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা ঠেকানো খুব কঠিন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা দেখাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিয়েছে। সূত্র : আল আরাবিয়া

 

  • সর্বশেষ