শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১২:৫৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর ভাই ইদ্দো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত!

যুক্তরাষ্ট্র- ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবর দিয়েছে গণমাধ্যম। সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেনে এসব তথ্য জানিয়েছে।

স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাতকারে এসব দাবি করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে ইরানের পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। এ ছাড়া আল-জাজিরার প্রতিবেদকেরা ইরানের রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সোমবার সারা দিন ধরেই পরিস্থিতি এমন ছিল-প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়