শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৩:৪২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় এক ঘণ্টা ফোনে কথা বললেন ট্রাম্প-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ মঙ্গলবার এক দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এই আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হলো। আলোচনার মূল কেন্দ্রে ছিল চলমান ইরান সংকট ও ইউক্রেন যুদ্ধ।

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও পুতিন মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন। রুশ বাহিনীর সাম্প্রতিক সাফল্য এবং রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে তথ্য বিনিময় হয়েছে বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও পুতিনের এই ফোনালাপ বৈশ্বিক ভূ-রাজনীতিতে বিশেষ করে ইরান ও ইউক্রেন ইস্যুতে নতুন কোনো মোড় নিতে পারে।

  • সর্বশেষ