শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০২:১০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে এবার মার্কিন সেনা নিহত, জানা গেল পরিচয়

মধ্যপ্রাচ্যে চলমান অভিযানের সময় সৌদি আরবে নিহত এক মার্কিন সেনাসদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। সোমবার (৯ মার্চ) পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়, ২৬ বছর বয়সী সার্জেন্ট বেঞ্জামিন পেনিংটন ৮ মার্চ মৃত্যুবরণ করেন।

গত ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হওয়া এক হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। পেনিংটন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফোর্ট কারসনে অবস্থিত ১ম স্পেস ব্যাটালিয়নের ১ম স্পেস ব্রিগেডে কর্মরত ছিলেন।

ঘটনাটি নিয়ে তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানায় পেন্টাগন। বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ওই আক্রমণ ঘটে। ইরানের ওপর চালানো এসব হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইরান ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক সদস্যদের লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট আটজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। সূত্র: আনাদোলু

 

  • সর্বশেষ