শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামলা না থামলে চরম মূল্য দিতে হবে, ইরানকে সৌদি আরবের হুঁশিয়ারি

সৌদি আরব সোমবার ভোরে ইরানের বিরুদ্ধে তাদের সতর্কবার্তার সুর আরও কঠোর করেছে। তেহরানকে উদ্দেশ্য করে রিয়াদ জানিয়েছে, আরব দেশগুলোতে হামলা অব্যাহত রাখলে ইরানই হবে ‘সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত’ পক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সৌদি আরবের বিশাল শায়বাহ তেলক্ষেত্রে নতুন করে ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটির পক্ষ থেকে এই কঠোর বিবৃতি দেওয়া হলো।

advertisement

গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছিলেন যে, ইরান উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা বন্ধ করেছে। তবে সৌদি আরব এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সৌদি আরব নিশ্চিত করছে যে, ইরানি পক্ষ তাদের এই বক্তব্যের কোনও বাস্তব প্রতিফলন ঘটায়নি; প্রেসিডেন্টের ভাষণের সময়ও নয়, তার পরেও নয়।

advertisement

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত অজুহাতে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।

রিয়াদ সতর্ক করে দিয়ে বলেছে যে, ইরানের এই হামলাগুলো মূলত পরিস্থিতির ‘আরও অবনতি’ ঘটাচ্ছে। এর ফলে দুই দেশের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে।

advertisement

এদিকে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে শায়বাহ তেলক্ষেত্রে হামলা চালাতে আসা আরও চারটি ড্রোন তাদের বাহিনী ধ্বংস করেছে।

 

  • সর্বশেষ