শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত

আন্তর্জা‌তিক ডেস্ক : মধ‌্য এশিয়ায় যুদ্ধ চলছে। এদিকে ইউরোপে ইউক্রেনেও যুদ্ধ চলছে বিগত কয়েক বছর ধরে। এরই মাঝে জানা গেল, বিগত পাঁচবছরে ইউক্রেনের পরে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে ভারত। ২০২১ থেকে ২০২৫ সালের তথ্য প্রকাশ করে এই দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশেনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই। ২০২১ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিশ্বের অস্ত্র আমদানির ৯.৭ শতাংশ করেছে ইউক্রেন। আর ভারত এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ৮.২ শতাংশ অস্ত্র আমদানির ফলে। 

এর আগে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি ছিল গোটা বিশ্বের ৯.৩ শতাংশ। এদিকে ২০১৬-২০ থেকে ২০২১-২৫ সময়কালে ভারতের অস্ত্রের আমদানি কমেছে ৪ শতাংশ।

ভারতের আমদানির ৪০ শতাংশ রাশিয়া থেকে এসেছে। এরপর ২৮ শতাংশ আমদানি এসেছে ফ্রান্স থেকে এবং ইজরায়েল থেকে ১৫ শতাংশ অস্ত্র আমদানি করেছে ভারত। ---- হিন্দুস্তানটাইস

এদিকে বিশ্বের মোট আমদানির নিরিখে পাকিস্তান ভারতের থেকে পিছিয়ে। তবে ২০১৬-২০২০'র থেকে ২০২১-২৫ সময়কালে ৬৬ শতাংশ অস্ত্র আমদানি বাড়িয়েছে পাকিস্তান। তাদের অস্ত্র আমদানির ৮০ শতাংশ, তুরস্ক থেকে তারা ৭ শতাংশ অস্ত্র আমদানি করেছে। এর আগে ২০১৬-২০ সময়কালে পাকিস্তানের অস্ত্র আমদানির ৭৩ শতাংশ ছিল চিন থেকে।

এদিকে অস্ত্র আমদানির তালিকায় ভারতের পরে তৃতীয় স্থানী আছে সৌদি আরব এবং চতুর্থ স্থানে কাতার। পাকিস্তান আছে পঞ্চম স্থানে। এদিকে এই তালিকায় চিন আছে ২১তম স্থানে। তাদের অস্ত্র আমদানির ৬৬ শতাংশই রাশিয়া থেকে আসে। ইউক্রেন এবং ফ্রান্স থেকে তারা যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ অস্ত্র আমদানি করে। 

এদিকে রাশিয়ার অস্ত্র রফতানির ক্ষেত্রে সবথেকে ওপরে আছে ভারত। রাশিয়া ৪৮ শতাংশ অস্ত্র রফতানি করে ভারতকে। চিন এবং বেলারুশকে তারা রফতানি করে ১৩ শতাংশ অস্ত্র। আর আমেরিকা এই তালিকায় আছে অষ্টম স্থানে। তাদের ১৭ শতাংশ আমদানি আসে ব্রিটেন থেকে, ১৪ শতাংশ থেকে আসে ফ্রান্স থেকে।

  • সর্বশেষ