শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৪:০৩ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ হাজারেরও বেশি মার্কিনি মধ্যপ্রাচ্য ছেড়েছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য নিজ দেশের নাগরিকদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ৩২ হাজারেরও বেশি মার্কিনি অঞ্চলটি ছেড়েছে। খবর আল-জাজিরার।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তারা প্রায় দুই ডজন চার্টার্ড ফ্লাইট সম্পন্ন করেছে এবং হাজার হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নিয়েছে।

advertisement

রবিবার (৮ মার্চ) এক আপডেটে পররাষ্ট্র দফতর জানায়, ২৮ ফেব্রুয়ারির পর থেকে মোট ৩২ হাজার মার্কিনি নিজ দেশে ফিরেছেন। ওই আপডেটে আরও বলা হয়, যারা সহায়তা চেয়েছিলেন সেসব মার্কিন নাগরিকদের মধ্যে অর্ধেকেরও বেশি পরে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া পরিবহন সুবিধা নেননি এবং বিকল্প ভ্রমণ পরিকল্পনা বেছে নিয়েছেন।

আল-জাজিরা বলছে, ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ছেড়ে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ চেষ্টা করছেন। অনেকে ব্যক্তিগত জেট ভাড়া করতে বিপুল অর্থ ব্যয় করছেন।

advertisement

এদিকে, ইরানের হামলায় আহত এক মার্কিন সৈন্য মারা গেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ওই সৈন্য আহত হয়েছিলেন।

এর ফলে চলমান যুদ্ধে এখন পর্যন্ত সাত মার্কিন সৈন্য প্রাণ হারালো।

advertisement

অন্যদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরইয়াত শামোন শহরে হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানালো গোষ্ঠীটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, রবিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ১৫:৫৫) এ হামলা চালানো হয়। বৈরুতসহ লেবাননের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে ইসরায়েলের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

 

  • সর্বশেষ