শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে : ওমানের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশ ওমান সতর্ক করে বলেছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং সংলাপের ওপর শক্তি প্রয়োগের কারণে মধ্যপ্রাচ্য এখন একটি ‘বিপজ্জনক মোড়ে’ দাঁড়িয়ে আছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, এই অবৈধ যুদ্ধ যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত প্রভাব ফেলেছে, তা অঞ্চলটির স্থিতিশীলতা এবং এখানকার জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টা আগে আলবুসাইদি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি হাতের নাগালেই ছিল। উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান।

  • সর্বশেষ