শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলের বিমান হামলায় নিহত ৩০০

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে সেখানে ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। এদিকে গত এক সপ্তাহের ইসরাইলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৩০০ এর কাছাকাছি পৌঁছেছে। মূলত লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। দেশটির অব্যাহত বিমান হামলা ও বিশেষ কমান্ডো অভিযানে নিহতের সংখ্যা ২৯৪ জনে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে লেবানন সরকারকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারিও দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নিরাপত্তা শঙ্কায় বৈরুত ছেড়েছেন দেড় শতাধিক ইরানি নাগরিক ও কূটনীতিক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।

এতে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় এই এলাকায় ইসরাইলি হামলায় ৪১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন লেবানিজ সেনাসদস্যও রয়েছেন। সর্বশেষ হামলায় হতাহত হয়েছেন মোট ১০ জন।

advertisement

এক টেলিভিশন ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৪ সালের চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার দায়িত্ব লেবানন সরকারের। তিনি বলেন, আপনারা যদি হিজবুল্লাহকে থামাতে ব্যর্থ হন, তবে লেবাননকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। নিজেদের ভাগ্য নির্ধারণের সময় এখনই। একই সুরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, হিজবুল্লাহর আগ্রাসনের কারণে পুরো লেবাননকে ‘বিপর্যয়কর পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।

গত সোমবার থেকে শুরু হওয়া এই নতুন দফার যুদ্ধে লেবাননের প্রায় ৮ শতাংশ অঞ্চলজুড়ে ইসরাইল উচ্ছেদ আজ্ঞা জারি করেছে। এর ফলে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহতে একের পর এক বিমান হামলায় বহুতল ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ এই বাস্তুচ্যুতিকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে।

advertisement

ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের ওপর হামলার হুমকি দেয়ার পর শনিবার ১৫০ জনেরও বেশি ইরানি নাগরিক বৈরুত ত্যাগ করেছেন। এদের মধ্যে ইরানি দূতাবাসের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবার রয়েছে। তেহরান জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে তাদের সরিয়ে নেয়া হচ্ছে।

অন্যদিকে, হিজবুল্লাহও ইসরাইলের অভ্যন্তরে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে, যার ফলে উত্তর ইসরাইলের শহরগুলোতে দিনভর সতর্ক সাইরেন বাজছে। হিজবুল্লাহর দাবি, তারা নাবি চিত এলাকায় ইসরাইলি হেলিকপ্টার ও কমান্ডোদের লক্ষ্য করে সফলভাবে গুলি চালিয়েছে, যার ফলে তারা পিছু হটতে বাধ্য হয়।

advertisement

সূত্র: মানবজমিন

  • সর্বশেষ