শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানকে ‘শত্রু’ বললেন আমিরাতের প্রেসিডেন্ট, দিলেন কড়া বার্তা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। প্রকাশ্যে এসে ইরানকে ‘শত্রু’ বলে উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই মন্তব্য করেন। সাম্প্রতিক হামলায় হাসপাতালে আহত বেসামরিক মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সহজ শিকার নয় এবং প্রয়োজনে দেশটির শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’

ইরানের উদ্দেশে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সুন্দর, এটি অনুসরণযোগ্য একটি মডেল। কিন্তু এতে বিভ্রান্ত হবেন না। আমিরাতের হাত অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং তা শক্তিশালী। আমাদের চামড়া অনেক পুরো আর রক্ত তিতা এবং আমরা সহজ শিকার নই।

Advertisement

আমিরাতের প্রেসিডেন্ট বলেন, ‘দেশের নাগরিক এবং এখানে বসবাসকারী সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা আমাদের দেশ, আমাদের জনগণ এবং এখানে বসবাসকারী সবার প্রতি দায়িত্ব পালন করছি। আল্লাহ সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করুন, এর জনগণকে নিরাপদ রাখুন এবং দেশটিকে শান্তি ও নিরাপত্তা দান করুন।’

তিনি আরও বলেন, ‘সামনে যা আসছে তা আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনগুলো আমাদের আরও শক্তিশালী হিসেবে প্রমাণ করবে।’

এর কিছুক্ষণ আগেই আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে। তার আগে ইরানের প্রেসিডেন্ট উপসাগরীয় অঞ্চলে হামলা বন্ধ হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

 

  • সর্বশেষ