শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক রাতে ইরানে ২৩০টি বোমা-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল

ইরানে রাতভর বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। হামলায় ইসরাইলের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর বরাতে শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল কয়েকটি সামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের 

Advertisement

একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা।

তবে এসব স্থাপনা ঠিক কোথায় অবস্থিত, সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

 

  • সর্বশেষ