শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর সঙ্গে বিরল ফোনালাপ আমিরাত প্রেসিডেন্টের

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। গত সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষপটে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি।

এ ফোনালাপকে বিরল হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ। কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক থাকলেও নেতানিয়াহুর সঙ্গে দেশটির প্রেসিডেন্ট এ ধরনের ফোনালাপ করেন না।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। যারমধ্যে আমিরাতও আছে। 

সংঘাত ক্রমেই বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট এবং ইরানকে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

সূত্র : টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ