শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০২:১০ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে”, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লিখেছেন, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই”।

“মধ্যস্থতা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতকে উসকে দিয়েছে”।

পেজেশকিয়ানের এই মন্তব্য আসে এমন একসময়, যখন ইরানের আরব প্রতিবেশীরা তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি, বেসামরিক স্থাপনা এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। খবর: বিবিসি বাংলা।

 

  • সর্বশেষ