শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৫:২১ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি যুদ্ধের সময় একটি জাহাজকে আঘাত করেছে। হামলায় ইরানের ফ্রিগেট ‘আইআরআইএস দিনা’ ডুবে যায়। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি এলাকায়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৪ মার্চ) একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো ওই ইরানি যুদ্ধজাহাজে আঘাত হানে। তবে কোন সাবমেরিন থেকে হামলাটি চালানো হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।প্রতিবেদন দ্য নিউইয়র্ক টাইমসের। 

পরে পেন্টাগন একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় একটি টর্পেডো জাহাজটির পেছনের অংশের নিচে বিস্ফোরিত হচ্ছে। বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ পানি শূন্যে উঠে যায় এবং জাহাজ ভেঙে যায়। 

শ্রীলঙ্কার কর্মকর্তারা জানান, ডুবে যাওয়া জাহাজটি থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে জাহাজটিতে মোট প্রায় ১৮০ জন নাবিক ছিলেন।

মার্কিন নৌবাহিনীর ইতিহাস অনুযায়ী, শেষবার কোনো মার্কিন সাবমেরিন শত্রু জাহাজে টর্পেডো নিক্ষেপ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিনে। তখন ইউএসএস টর্স্ক  নামের সাবমেরিনটি ১৯৪৫ সালের ১৪ আগস্ট জাপানের একটি জাহাজ ডুবিয়ে দেয়।

বর্তমান হামলায় ব্যবহৃত টর্পেডোটি ছিল মার্ক-৪৮ টর্পেডো।  এটি মার্কিন নৌবাহিনীর প্রধান সাবমেরিন-নিক্ষেপযোগ্য অস্ত্র। ১৯৭২ সালে চালু হওয়া এই টর্পেডো সময়ের সঙ্গে বিভিন্নভাবে উন্নত করা হয়েছে।

প্রায় ৩,৮০০ পাউন্ড ওজনের এই অস্ত্রটি সোনার প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে পায় এবং জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়। এতে জাহাজের মূল কাঠামো ভেঙে দেয় এবং দ্রুত জাহাজ ডুবে যেতে বাধ্য করে।

সূত্র: চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়