শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৪:৪২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ভারতের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুইজন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আসামের কার্বি আংলং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

নিহত দুই পাইলট হলেন— স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং আসামের জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে উড্ডয়নস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয়।

খবরে বলা হয়, রাশিয়ার কোম্পানি সুখোই নির্মিত এই দুই আসনের যুদ্ধবিমানটি বর্তমানে ভারতে লাইসেন্সের মাধ্যমে তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দুর্ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী সদস্যরা নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়