শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণঅভ্যুত্থানকারীদের হাতেই নেপালের ক্ষমতা!

২০২৫ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা শুক্রবার নেপালে শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলের প্রবণতায় দেখা যাচ্ছে, বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি (আরএসপি) সংসদীয় আসনের দৌড়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের শক্ত সমর্থনের প্রতিফলন দেখা যাচ্ছে এতে।

নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ ন্যুপানে জানিয়েছেন, হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে শুরু করে ভারতের সীমান্তঘেঁষা দক্ষিণের সমতল এলাকা পর্যন্ত দেশজুড়ে শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে।

গত বছরের সেপ্টেম্বরের আন্দোলনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন এবং সংসদ ভবনসহ বহু সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মূলত জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ প্রথমে স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হয়েছিল। পরে তা দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষের বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

বিশ্লেষকদের মতে, প্রাথমিক ফলাফলের প্রবণতা থেকে স্পষ্ট হচ্ছে যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর কার্যকারিতা নিয়ে জনগণের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন এই নির্বাচনে দেখা যাচ্ছে। ফলাফলের পূর্বাভাস দেখাচ্ছে যে গণঅভ্যুত্থানকারীদের হাতেই দেশটির নেতৃত্বের ভবিষ্যত নির্ভর করছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়