শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:২১ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে, তবে তা ‘সময়ের অপচয়’ হবে।

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনির নাম বেশি উচ্চারিত হচ্ছে। তবে ট্রাম্প জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির ছেলেকে মেনে নেবেন না তিনি।

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে একজন দুর্বল ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে।’

তিনি আরও বলেন, আগের নেতৃত্বের নীতি অব্যাহত রাখবে, এমন কোনো নতুন ইরানি নেতাকে তিনি গ্রহণ করবেন না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

Advertisement

ট্রাম্প বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবেন।’

সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর সে পদের দায়িত্বভার সামলানোর জন্য ৩ সদস্যের একটি লিডারশিপ কাউন্সিল গঠন করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি মোহসেনি-এজেই ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা বেছে নেয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করবে লিডারশিপ কাউন্সিল। দেশটির সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান। এদিকে খামেনির স্থলে যেই সর্বোচ্চ নেতা হিসেবে আসুক না কেন, তাকে হত্যার হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ