শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ০২:০৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে এবার যা বললেন মোদি

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল এবং ইরানের মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময়ের মধ্যে ভারত কড়া মনোভাব না নিলেও বৃহস্পতিবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘সামরিক সংঘাত কোনও সমস্যার সমাধান নয়।’ তিনি ভারতের মনোভাব ব্যাখ্যা করে বলেছেন, ‘ভারত আইনের শাসন, সংলাপ এবং কূটনীতিতে বিশ্বাস করে।’ পশ্চিম এশিয়ার বেশিরভাগ অংশকে আঘাত করে এমন মারাত্মক মার্কিন-ইরান সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য এসেছে।

ভারত সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি এই বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেবল সামরিক সংঘাতই কোনও সমস্যার সমাধান করতে পারে না, তা সে ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া।’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত ও ফিনল্যান্ড উভয়েই নিশ্চিত যে, বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর জরুরি সংস্কার প্রয়োজন।’

গত সপ্তাহে ইরানে মার্কিন-ইসরাইলের হামলার ফলে খামেনির মৃত্যুতে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিনিময়ের সূত্রপাত। এদিকে ভারতের অতিথি হিসেবে নৌ মহড়ায় যোগ দেয়া আইরিশ হেনা রণতরীতে মার্কিন টর্পেডো হামলার পর বিপন্ন রণতরী থেকে শ্রীলঙ্কার কাছে সাহায্যের আবেদন জানানো হলেও ভারতের কাছে কোনো সাহায্য চাওয়া হয়নি।

ভারতের পক্ষ থেকে ইরানের রণতরীর ওপর মার্কিন টর্পেডো হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি। ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো এজন্য মোদি সরকারের সমালোচনা করেছে। এরই মধ্যে বৃহস্পতিবার ভারত মহাসাগরে থাকা দ্বিতীয় আরেকটি ইরানি রণতরী ভারতের কাছে সাহায্য না চেয়ে শ্রীলঙ্কার কাছে নিরাপত্তার স্বার্থে তাদের জলসীমানায় প্রবেশের অনুমতি চেয়েছে।

ইরানি রণতরীর নাবিকরা আশঙ্কা করছেন আইরিশ হেনার মতো তাদেরও আমেরিকা হামলা চালিয়ে ডুবিয়ে দিতে পারে। সংবাদ সংস্থা জানিয়েছে, রণতরীটিতে একশর বেশি নাবিক ও নৌসৈনা রয়েছে।

 

  • সর্বশেষ