শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বিভ্রান্ত করতে ভুয়া সামরিক লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান

ইরান সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ভুয়া মডেল ও প্রতিরূপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন এক সামরিক বিশেষজ্ঞ।

রুশ বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে সামরিক বিশেষজ্ঞ ও আকাশ প্রতিরক্ষা ইতিহাসবিদ ইউরি নুটভ বলেন, ইরান সক্রিয়ভাবে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু এবং প্রতিরূপ ব্যবহার করছে, যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়।

স্পুটনিকের খবর অনুসারে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের সেন্টকম যে ‘ইরানি ড্রোন’ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছিল, সেগুলোর কিছু আসলে ছিল ডামি বা নকল মডেল।

এছাড়া, ইসরায়েলি বাহিনীর কিছু হামলাও এমন লক্ষ্যবস্তুর ওপর হয়েছে, যা দূর থেকে সামরিক সরঞ্জামের মতো দেখালেও সেগুলো আসলে ছিল বিশেষভাবে আঁকা চিত্র বা প্রতিরূপ। এসব চিত্রে হেলিকপ্টারসহ বিভিন্ন সামরিক সরঞ্জামের অবয়ব তৈরি করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের সময় প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করা নতুন কোনো কৌশল নয়। অনেক দেশই গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা অস্ত্র ব্যবস্থা রক্ষায় এমন পদ্ধতি ব্যবহার করে থাকে।

তাদের মতে, এ ধরনের কৌশলের মাধ্যমে শত্রুপক্ষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া এবং প্রকৃত সামরিক সক্ষমতা গোপন রাখা সম্ভব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়