শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০৬:৩১ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিহত ৪ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিহত চার মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, রোববার কুয়েতের পোর্ট শুয়াইবা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলায় আইওভা-ভিত্তিক আর্মি রিজার্ভ ইউনিটের চার সদস্য নিহত হন। চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

নিহত চার সেনার বয়স ছিল ২০ থেকে ৪২ বছরের মধ্যে। তারা আর্মি রিজার্ভের ১০৩তম সাস্টেইনমেন্ট কমান্ডের সদস্য ছিলেন, যা মার্কিন সেনাবাহিনীর বৈশ্বিক সরবরাহ ও লজিস্টিক কার্যক্রম পরিচালনা করে।

নিহত সেনাদের পরিচয়

Advertisement

মার্কিন আর্মি রিজার্ভ নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন—

* ক্যাপ্টেন কোডি এ. খর্ক (৩৫), ফ্লোরিডার উইন্টার হ্যাভেন

* সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিটজেন্স (৪২), নেব্রাস্কার বেলভিউ

* সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. অ্যামর (৩৯), মিনেসোটার হোয়াইট বেয়ার লেক

* সার্জেন্ট ডেকলান জে. কোয়াডি (২০), আইওয়ার ওয়েস্ট ডেস ময়েন্স   

নিহতদের অধিকাংশেরই বিদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ছিল। ক্যাপ্টেন খর্ক ২০১৮ সালে সৌদি আরব, ২০২১ সালে কিউবার গুয়ানতানামো বে এবং ২০২৪ সালে পোল্যান্ডে দায়িত্ব পালন করেন। অ্যামর ২০১৯ সালে কুয়েত ও ইরাকে দায়িত্বে ছিলেন এবং টিটজেন্স আগে দুইবার কুয়েতে দায়িত্ব পালন করেন। কোয়াডি ২০২৩ সালে আর্মি রিজার্ভে যোগ দেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভিযানের জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২ হাজারের বেশি ড্রোন হামলা চালিয়েছে।

মঙ্গলবার আইনপ্রণেতাদের ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও মার্কিন সেনা হতাহতের আশঙ্কা রয়েছে।

একজন সিনেটর বলেন, কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে ভবিষ্যতে আরও মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে এবং সব ড্রোন হামলা ঠেকানো সম্ভব নাও হতে পারে।

  • সর্বশেষ