শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১২:৩৯ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

ইসরায়েলের অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত নামানোর দাবি ইরানের

আল-মায়াদিন: ইসরায়েলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে। 

আইআরজিসির দাবি, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।

advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি তাদের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি মহাকাশ বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে বিধ্বংস করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

advertisement

উল্লেখ্য, হার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে। এতে রয়েছে-

* ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, যা দিন-রাত নজরদারি করতে সক্ষম।

advertisement

* সিনথেটিক অ্যাপারচার রাডার, যা মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও চিত্র/ছবি সংগ্রহ করতে সক্ষম।

* গ্রাউন্ড মুভিং টার্গেট ইন্ডিকেটর, যা মাটিতে চলমান যে লক্ষ্য শনাক্ত করতে পারে।

* ইলেকট্রনিক গোয়েন্দা সরঞ্জাম

  • সর্বশেষ