শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:৪৬ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ব্যাপারে ট্রাম্প অনেক ভুল হিসাব নিকাশ করেছেন: মার্কিন ‘ফরেন পলিসি’

পারসটুডে: ওয়াশিংটনের বিশেষজ্ঞরা জানিয়েছেন, হোয়াইট হাউজের মার্কিন নেতারা এখন ধীরে ধীরে এটা উপলব্ধি করতে শুরু করেছেন যে, ইরানিদের ব্যাপারে তারা আগে যা ভেবেছিলেন তার বিপরীতে দীর্ঘ যুদ্ধ এবং কঠিন সামরিক চাপ সহ্য করতে প্রস্তুত ইরানিরা।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী ফরেন পলিসি লিখেছে, ইরানের সামরিক কাঠামো এবং সরকার ব্যবস্থা এমন যে, তেহরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যার পরও ইরানিরা মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছে। এ থেকে তাদের সহ্য ক্ষমতা, সমন্বয় ও শৃঙ্খলার প্রমাণ পাওয়া যায় যেটাকে ট্রাম্প প্রশাসন হাল্কা করে দেখেছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান এ পর্যন্ত শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং বিশ্বের জ্বালানি বাজারে দ্রুত এর প্রভাব পড়তে শুরু করেছে। এরই মধ্যে তেলে দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া, বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহের স্থান হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের তেল সরবরাহকারী জাহাজের বিমা কোম্পানিগুলো এর পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে।

ফরেন পলিসি লিখেছে, ইরানের মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ক্রমেই প্রকাশ পাচ্ছে যার অর্থ হচ্ছে চাপ, ব্যয় এবং সামরিক সক্ষমতার ভারসাম্য ইরানের অনুকূলে গড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়