শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ০২:৩৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোথায় দাফন করা হবে খামেনির মরদেহ, যা জানা গেল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদে সমাহিত করা হবে। খবর এফপির।

দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে শায়িত করা হবে, যেখানে তার বাবার কবর রয়েছে।

advertisement

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় খামেনি নিহত হওয়ার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান সরকার।

তবে তার জানাজা ও দাফনের কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

advertisement

মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত। দীর্ঘ সময় দেশ পরিচালনায় থাকা খামেনির জন্মও এই শহরেই।

তার মৃত্যুর পর ইরানজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়া না হওয়া পর্যন্ত দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।

advertisement

 

  • সর্বশেষ