শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেব না: আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় দেশটির মাটি ব্যবহার করতে দেবে না সরকার। দেশটির আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গালফ নিউজ জানায়, ব্রিফিংয়ে রিম আল হাশিমি বলেন, সংযুক্ত আরব আমিরাতের অবস্থান শুরু থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তার ভূখণ্ড ব্যবহার করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত আত্মরক্ষা এবং তার সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ ও বৈধ অধিকার সংরক্ষণ করে।

আল হাশিমি বলেন, ইরান সংযুক্ত আরব আমিরাতের ঘোষিত অবস্থান বিবেচনা না করেই তাদের আক্রমণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো সামরিক সংঘাত ও উত্তেজনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আমিরাতের প্রতিমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত তেহরানে তাদের দূতাবাস বন্ধ করার এবং তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, ইরানি হামলা অযৌক্তিক।’

রিম আল হাশিমি বলেন, ইরানি হামলা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতের সব গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনো বাধা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছে এবং দেশজুড়ে জনজীবন স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘আমরা সংঘাতকে আরও বিস্তৃত করতে চাই না।’

 

  • সর্বশেষ