শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১০:৩১ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যু‌দ্ধে বৃ‌টেন সহায়তা কর‌বে না আ‌মি ভা‌বি‌নি, সম্পর্ক আগের মতো নেই: ডোনাল্ড ট্রাম্প 

আন্তর্জা‌তিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় বৃটিশ ভূমিকা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সমালোচনা করেছেন। বৃটিশ সংবাদপত্র দ্য সান’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি (স্টারমার) সহায়ক নন। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। বৃটেন থেকে এমনটা দেখব, তা ভাবিনি।

টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, দেখে খুবই দুঃখ হচ্ছে যে সম্পর্ক স্পষ্টতই আগের মতো নেই। সোমবার স্টারমার পার্লামেন্টে বলেন, সরকার ‘আকাশপথ থেকে (ইরানে) শাসন (ব্যবস্থার) পরিবর্তনে বিশ্বাস করে না।--- এমজ‌মিন 

বৃটেন প্রথমে ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীকে বৃটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পরে তারা ইরানের স্থাপনায় ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য ঘাঁটিগুলো খুলে দেয়। 

অনলাইন বিবিসি এ খবর দিয়ে জানায়, ট্রাম্প আরও বলেন- ফ্রান্স দারুণ ছিল। তারা সবাই দারুণ ছিল। বৃটেন অন্যদের থেকে অনেক ভিন্ন ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়