শিরোনাম
◈ সমঝোতার বাস্তবায়ন শুরু, ইরানের বন্দর অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্রিটিশ হাইকমিশনারের ◈ শুক্রবার অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নাম‌ছে বাংলাদেশ ◈ ঋণখেলাপি ইস্যুতে সংসদে তুমুল বিতর্ক: ‘এখানে কেউ ঋণখেলাপি নন’: স্বরাষ্ট্রমন্ত্রী, ‘তাহলে কোথায় বলব?’: নাহিদ ◈ দেশে ফেরানো ঠেকাতে যে নতুন পথ অবলম্বন করলেন বেনজীর! ◈ ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামকরণ বিতর্কের মধ্যেই বগুড়ার ৪ নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগ ◈ সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন অর রশিদ আর নেই ◈ বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের প্রভাব বিস্তারের অভিযোগ ইসরায়েলের ◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক হুমকি নাকি শাসন পরিবর্তন? খামেনি হত্যার পেছনে ট্রাম্পের আসল লক্ষ্য কি

ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার থেকে চালানো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অসংখ্য মানুষ নিহত হয়েছেন।

এ হামলার যৌক্তিকতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোরে বলেন, এই অভিযানটির লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করা। তিনি আরও ইঙ্গিত দেন যে, শাসন পরিবর্তনও এই হামলার লক্ষ্যগুলোর একটি।

তিনি ইরানের বিরোধী গোষ্ঠীর উদ্দেশে বলেন, আমরা শেষ করলে তোমরা তোমাদের সরকার দখল করে নাও। এটি তোমাদের জন্যই হবে। প্রজন্মের পর প্রজন্মে হয়ত এটাই তোমাদের একমাত্র সুযোগ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলা সাহসী ইরানি জনগণকে নিজেদের ভাগ্য নিজেরা নির্ধারণ করার সুযোগ তৈরি করবে এবং স্বৈরশাসনের জোয়াল সরিয়ে দেবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী একে দেশটির বিরুদ্ধে হুমকির প্রেক্ষিতে একটি ‘পূর্বপ্রতিরোধমূলক’ হামলা হিসেবে বর্ণনা করেন।

অভিযানটির একটি যুক্তি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ নেই। ইরান বরাবরই বলেছে, তাদের কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রধান মধ্যস্থতাকারী, শুক্রবার বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে যে তারা কখনোই বোমা তৈরির মতো পারমাণবিক উপাদান রাখবে না।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন প্রমাণ পায়নি।

মিলানোভিচ বলেন, ‘ইরানের এখনো পারমাণবিক অস্ত্র নেই, এবং থাকলেও তা ব্যবহারের প্রমাণ নেই।’

ইরানের পাল্টা হামলা কি বৈধ?

মিলানোভিচের মতে, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারে, তবে তা অবশ্যই প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। তিনি বলেন, তৃতীয় রাষ্ট্র—যেমন সৌদি আরব, যারা হামলায় জড়িত ছিল না, তাদের ভূখণ্ডে হামলা চালানো সমস্যাজনক।

সূত্র: মিডল ইস্ট আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়