শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলের বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে: দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–এর জনসংযোগ বিভাগের দাবি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও তাদের বিমানবাহিনী সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দফতর।

বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় দফতর এবং বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের ছিল, যা প্রায় ৫ ঘণ্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি।

শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

  • সর্বশেষ