শিরোনাম
◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে! ◈ বাংলাদেশের ব‌্যাটার‌দের আউটের ধরন দে‌খে হতাশ কোচ ‌ফিল সিমন্স ◈ শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে, প্রত্যর্পণ চুক্তিতে যা আছে ◈ অস্ট্রেলিয়া যেতে ভুয়া মাইগ্রেশন এজেন্টের ফাঁদ, সতর্ক করল হাইক‌মিশন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের

পাকিস্তান শুক্রবার জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ধারাবাহিক বিমান হামলায় তারা ২২৮ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো ৩১৪ জন।

মুখপাত্র আরো জানান, ৭৪টি তালেবান চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি দখল করা হয়েছে।

এদিকে পাকিস্তানে ২৭ জন আহত হয়েছেন।

এর আগে তালেবান সরকার জানিয়েছিল, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে পোস্ট করে বলেন, ‘কাবুল, পাকতিয়া ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।’

তালেবানের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের যুদ্ধবিমান কাবুল, পাকতিয়া ও কান্দাহারে হামলা চালিয়েছে। 

তিনি দাবি করেন, এতে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তাদের ১৯টি সামরিক চৌকি দখল করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগানিস্তান-পাকিস্তানের গুরুত্বপূর্ণ তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। সূত্র : আলজাজিরা, মিডল ইস্ট আই, এএফপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়