শিরোনাম
◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপস্টেইনের ফাইলে নতুন চাঞ্চল্য: পাঠানো হয়েছিল কাবার পবিত্র গিলাফও

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এতে নতুন করে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেইসঙ্গে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। 

এপস্টেইনের নতুন নথিতে বলা হয়েছে, মুসলিমদের অত্যন্ত প্রিয় ও পবিত্র স্থান কাবা থেকে পবিত্র কাপড় যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। এসব পবিত্র কাপড় যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কাছে পাঠানো হয়।

এপস্টেইন ফাইলসের দাবি, জেফরিকে এসব পবিত্র কাপড় পাঠানোর নেপথ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত। 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ব্যবসায়ী আজিজা আল-আহমাদি, আবদুল্লাহ আল-মারি যৌথভাবে কাবা শরিফের গিলাফের তিন টুকরা এপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।   

Advertisement

এপস্টেইন নথিতে বলা হয়েছে, ই-মেইলের এই বার্তায় তারিখ ছিল ২২ মার্চ ২০১৭ সাল। নথিতে দেখা যায়, সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে কাবার পবিত্র কাপড় পাঠানো হয়। যেখানে চালান, শুল্ক ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সরবরাহের মধ্যে সমন্বয় করা হয়েছে। 

বার্তায় তিনটি পৃথক টুকরো বর্ণনা করা হয়েছে। এরমধ্যে একটি কাবার ভেতরের অংশ থেকে, একটি ব্যবহৃত বাইরের আবরণ থেকে এবং তৃতীয়টি একই উপকরণ দিয়ে তৈরি কিন্তু ব্যবহৃত হয়নি। 

২০১৭ সালের মার্চ মাসে এপস্টেইনের বাড়িতে বিমানের এই চালানটি পৌঁছায়।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ