শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৮ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশাল অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গেরা। 

সিবিএস নিউজকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) মাদুরো ও তার স্ত্রীকে আদালতে হাজির করার কথা রয়েছে। এর আগেই স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন মাদুরো গেরা। 

ওই ভিডিওতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা আমাদের ভেনেজুয়েলার রাস্তায় দেখতে পাবেন।

মার্কিন আদালতের নথিতে মাদুরো গেরাকে ‘দ্য প্রিন্স’ বা রাজপুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে মার্কিন অভিযানের সময় তিনি আটক হননি।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ইতিহাসই বলে দেবে কারা বিশ্বাসঘাতক ছিল।

  • সর্বশেষ