শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল: সিলেট পর্বে পুলিশের নিরাপত্তা নিয়ে জটিলতা, বিকল্প ভাবছে বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ পুলিশ। নিজেদের অপারগতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এরই মধ্যে একটি চিঠি দিয়েছে তারা। বিসিবিকে দেওয়া চিঠিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, জাতীয় নির্বাচনের নিরাপত্তা এবং সর্বস্তরের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে স্টেডিয়ামে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না।

সিলেট বিভাগের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। এ ছাড়া গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল ও সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুকে চিঠির একটি কপি পাঠিয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করা হয়।

জানা যায়, সিলেটে ২ জানুয়ারি বিপিএলের শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। খালেদা জিয়ার প্রয়াণে দুদিন খেলা বন্ধ রাখায় চট্টগ্রাম ভেন্যু বাতিল করে সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ রাখে গভর্নিং কাউন্সিল। এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হয়নি বলে জানা গেছে। বিভাগের পুলিশ বিপিএলে দায়িত্ব পালন করতে পারবে কি না, সে খোঁজ নেয়নি কেউ। ফলে পুলিশ আগের পরিকল্পনামতো কাজ পরিচালনা করছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের সহিংসতা প্রতিরোধে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অগ্রাধিকার।

বিসিবির পরিচালক রাহাত শামস কালবেলাকে বলেন, ‘পুলিশ চিঠিতে তাদের সীমাবদ্ধতা কথা জানিয়েছে। পরে পুলিশের সঙ্গে আলাপ করে একটি সিদ্ধান্ত হয়েছে। এখন পুলিশের সংখ্যা কিছু কমিয়ে আনসারকে দায়িত্ব দেওয়া হবে।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ‘তিনটি পর্বে বিপিএল সাজানো হয়েছিল। সিলেট পর্বে ৩ জানুয়ারি পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন চট্টগ্রাম পর্ব সিলেটে হওয়ায় ১২ জানুয়ারি পর্যন্ত পুলিশ চাওয়া হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে ব্যস্ততা ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনার জন্য পুলিশ ব্যস্ত থাকবে। এজন্য তাদের অপারগতা নয়, বিকল্প ব্যবস্থার জন্য চিঠি দেওয়া হয়েছে। এখন তাদের সঙ্গে কথা হয়েছে কিছু পুলিশ সদস্য কমিয়ে যথেষ্ট আনসার মোতায়েন করা হবে। তবে, পুরো নিরাপত্তার দায়িত্বে পুলিশই থাকবে।’ সূত্র: কালবেলা

  • সর্বশেষ