শিরোনাম
◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা ◈ রোম বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে আড়াই শতাধিক যাত্রী ◈ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ মিয়ানমারের সঙ্গে সীমিত বাণিজ্য শুরু, প্রাণ ফিরছে টেকনাফ স্থলবন্দরে ◈ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আরও পাঁচ প্রবাসী ফুটবলার সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ খেল‌তে আসছে 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের তাড়া করা তেলের ট্যাংকার রক্ষায় রুশ সাবমেরিন মোতায়েন

ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করা একটি পুরোনো ও খালি তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, ‘বেলা ১’ নামের ওই ট্যাংকারটি গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জব্দ ও তল্লাশির চেষ্টা এড়িয়ে চলছিল। ওই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে তেল রপ্তানি ও আমদানিতে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের আরও তিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রকে ওই ট্যাংকারটির পেছনে ধাওয়া বন্ধ করার অনুরোধ জানায়। তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডও কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাংকারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

অন্যদিকে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা অংশীদারদের সহায়তা দিতে প্রস্তুত। তবে ওই পোস্টে রুশ সাবমেরিন বা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ট্যাংকারটিকে পূর্ব আটলান্টিক পর্যন্ত অনুসরণ করে যাচ্ছে। বর্তমানে এটি আইসল্যান্ড থেকে প্রায় ৩০০ মাইল দক্ষিণে উত্তর সাগরের দিকে যাত্রা করছে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ট্যাংকারটি তার নাম পরিবর্তন করে ‘ম্যারিনেরা’ রেখেছে এবং রাশিয়ায় পুনরায় নিবন্ধন সম্পন্ন করেছে।

এরই মধ্যে মঙ্গলবার ভেনেজুয়েলায় আটকে থাকা প্রায় ৫ কোটি ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এতদিন ওই তেল দেশটিতেই আটকে ছিল। বিশ্লেষকদের ধারণা, সম্প্রতি সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকেই ওয়াশিংটন কারাকাস সরকারের সঙ্গে সমন্বয় বাড়াচ্ছে। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়