শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এফডিসিতে ‘বাসর হবে মাটির ঘরে’, ক্যামেরা ওপেন গানের শুটিং দিয়ে

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নতুন চলচ্চিত্র ‘বাসর হবে মাটির ঘরে’–এর মহরত অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুত্রুবার এই মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ছবিটির যাত্রা শুরু হয়। একটি গানের শুটিংয়ের মাধ্যমে ছবির ক্যামেরা ওপেন করা হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সিমি ইসলাম কলি। আজ গানের শুটিংয়ে অংশ নিয়েছেন  চিত্রনায়িকা পলি এবং  নায়ক ওমর সানি। দীর্ঘদিন পর এই জুটিকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন সিনেমা দর্শকরা। 

মহরতে উপস্থিত শিল্পী-কলাকুশলীরা জানান, গল্পনির্ভর এই চলচ্চিত্রটি পারিবারিক আবহ ও গ্রামীণ জীবনের আবেগঘন কাহিনি তুলে ধরবে। নির্মাতা সিমি ইসলাম কলি বলেন, “একটি ভিন্নধর্মী গল্প নিয়ে আমরা কাজ শুরু করেছি। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা থাকবে।”

চিত্রনায়িকা পলি অনুভূতি প্রকাশ করে বলেন, এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে  আবার জায়গা করে নিতে চান। অন্যদিকে ওমর সানি বলেন, “ভালো গল্প আর টিমওয়ার্ক থাকলে দর্শক অবশ্যই ছবিটিকে গ্রহণ করবে।”

নির্মাতা সূত্রে জানা গেছে, আজ  ৭ আগস্ট থেকে ছবিটির নিয়মিত শুটিং শুরু হবে। এদিকে মহরতের দিন ও শুটিংয়ের সময়  পুরো টিম কাজের সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ