শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৬, ০৭:১২ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ট্র্যাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত শিক্ষার্থীদের অব্যাহতি

চট্টগ্রাম নগরীতে যানজট নিয়ন্ত্রণে জনবল সংকটে থাকা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকবিভাগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬ জনকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হয়েছিল। নগরীর ১৭টি পয়েন্টে তারা দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদেরকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে যানজট বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। চলমান পরিস্থিতিতে স্বাভাবিক নিয়মে নিজস্ব জনবল দিয়েই ট্র্যাফিক ব্যবস্থাপনা পরিচালনার কথা বলছে সিএমপি’র ট্র্যাফিক বিভাগ।

গতকাল বৃহস্পতিবার দায়িত্ব পালন করছে না প্রশিক্ষিত শিক্ষার্থীরা। সম্মানীর ভিত্তিতে স্বেচ্ছাসেবক হিসেবে খণ্ডকালীন কাজ করতেন শিক্ষার্থীরা। কিন্তু অর্থসংকটে তাদের সেই সম্মানী দিতে পারছে না সিএমপি’র ট্র্যাফিক বিভাগ। এ কারণে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে কার্যক্রমটি পুনরায় চালুর দাবিতে সরকারের উচ্চপর্যায়, পুলিশ সদর দপ্তর ও সিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ট্যাগ সদস্যরা। আবেদনে তারা জানিয়েছেন, সিএমপির ট্র্যাফিক বিভাগের সংকটকালীন সহযোগী হিসেবে কাজ করেছিলেন তারা। এজন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। এখান থেকে পাওয়া অর্থ তাদের কাজে লাগছিল। কিন্তু হঠাৎ করেই সেই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাই, যেন বিষয়টি মানবিক ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দেখে কার্যক্রমটি যেন পুনরায় চালু করা হয়। 

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানিয়েছেন, সিএমপির ট্র্যাফিক সহযোগী হিসেবে কাজ করা শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগানো হয়েছিল। এর সঙ্গে অবশ্য তাদের সম্মানী, ভাতা এবং অন্যান্য আর্থিক বিষয়টিও রয়েছে। এ কারণে আপাতত সেচ্ছাসেবক ট্র্যাফিক সদস্যদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন সিএমপির নিজস্ব জনবল দিয়েই ট্র্যাফিক ব্যবস্থাপনা পরিচালনা করা হবে। 

Advertisement

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে যখন নগরীর বিভিন্ন এলাকায় ট্র্যাফিক পুলিশ সংকটে পড়ে, তখন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ট্র্যাফিক সহায়তাকারী গ্রুপ মাঠে নামে। এরপর থেকে ট্র্যাফিক কনস্টেবল, সার্জেন্ট, ট্র্যাফিক পরিদর্শক (টিআই) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে তারা নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন।

আবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া আটটি হত্যা মামলার সাক্ষী হিসেবে ট্যাগ সদস্যরা আদালতে সাক্ষ্য দিচ্ছেন। ফলে তাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ অবস্থায় কার্যক্রম বন্ধ হয়ে গেলে তারা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ