শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর মেডিকেলে অকেজো সাড়ে ৮ কোটি টাকার ক্যাথল্যাব, অভিযানে দুদক

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্য পাওয়া গেছে। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় মূল্যবান এই যন্ত্রটি বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান।

​প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালে বিভিন্ন সময়ে সংঘটিত কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যালোচনায় কার্ডিওলজি বিভাগের কোটি কোটি টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্রটি ফেলে রাখার বিষয়টি স্পষ্ট হয়।

​এ ছাড়া অভিযানে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের সংকটে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা বন্ধ থাকা এবং সরকারি অ্যাম্বুলেন্সের তীব্র স্বল্পতার মতো একাধিক জনভোগান্তির চিত্র উঠে আসে।

Advertisement

​দুদক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের আট সদস্যের একটি টিম হাসপাতালটিতে এই অভিযান পরিচালনা করে।

​অভিযানে সংগৃহীত যাবতীয় তথ্য ও নথিপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে দুদকের প্রধান কার্যালয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। তদন্ত শেষেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​প্রেস ব্রিফিংকালে দুদকের তিন সদস্যের দলটির পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।