শিরোনাম
◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১২:২১ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর!

কারিগরি ত্রুটির কারণে মাসকাট থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের সূচিতে আকস্মিক পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০ অক্টোবরের নির্ধারিত ওই ফ্লাইটটি এখন একদিন পিছিয়ে ২১ অক্টোবর যাত্রা করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি ওমানের সব ট্রাভেল এজেন্টকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে ‘বিজি ৭২২’ নম্বরের ফ্লাইটটি ২০ অক্টোবরের পরিবর্তে ২১ অক্টোবর দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মাসকাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে। যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি না হয়, সে জন্য ট্রাভেল এজেন্টদের দ্রুত নিজ দায়িত্বে যাত্রীদের এই পরিবর্তনের খবর জানিয়ে দিতে বলা হয়েছে।

ফ্লাইটের এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের টিকিটের জন্য কোনো বাড়তি চার্জ বা জরিমানা দিতে হবে না। এমনকি কেউ যাত্রা বাতিল করতে চাইলে বিনা জরিমানায় টিকিট রিফান্ড বা রুট পরিবর্তন করার সুযোগ পাবেন। এর জন্য যাত্রীদের পুরোনো টিকিট নতুন করে রি-ইস্যু করারও কোনো প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।

  • সর্বশেষ