শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০৫ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ

‌স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে মঙ্গলবার চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ২-০ গোলে জিতেছে অ‌্যাত‌লে‌তি‌কো মাদ্রিদ। পাবলো বারিওস দলকে এগিয়ে নেওয়ার পর, শেষ দিকে ব্যবধান বাড়ান লুকমান। লেনি ইয়েরো লাল কার্ড দেখায়, শেষের বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইউনাইটেডকে।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল মাইকেল ক্যারিকের দল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল আতলেতিকো।

দুই ম্যাচে একটি করে জয়ে সমান ৩ পয়েন্ট এই দুই দলের। আরও অনেক দলেরও পয়েন্ট ৩। গোলের হিসেবে আতলেতিকো আছে ১৩ নম্বরে, ইউনাইটেড আছে সাত নম্বরে। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেড এখানে ম্যাচ শুরু হতেই রক্ষণে গড়বড় পাকিয়ে গোল খেয়ে বসে। ম্যাচের ঘড়িতে সময় তখন ৪৭ সেকেন্ড! -- বি‌ডি‌নিউজ

ডি-বক্সে প্রতিপক্ষের মুভমেন্ট বুঝে উঠতে না পেরে বাঁ পাশের পোস্টের কাছে চলে যান গোলরক্ষক, সতীর্থের পাস ফাঁকায় পেয়েই শট নেন পাবলো বারিওস, ডিফেন্ডার হেভেন তড়িৎ চেষ্টায় বলের গতি কমালেও, ঠিকই তা গোললাইন পেরিয়ে যায়।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকোর এটা দ্বিতীয় দ্রুততম গোল। গত বছরের মার্চে রেয়াল মাদ্রিদের বিপক্ষে কনর গ্যালাঘারের ২৭ সেকেন্ডের গোলটি সবচেয়ে দ্রুততম।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, তবে কোনোমতে সে যাত্রায় বেঁচে যায় ইউনাইটেড। ডি-বক্সের ডান দিকে ফ্রি কিক পায় আতলেতিকো; আলেখান্দ্রো গ্রিমাল্দোর বাঁকানো শট দুইজনের রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবারের সংযোগস্থলে লাগে।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবারও পোস্টে বল লাগার হতাশায় পোড়ে আতলেতিকো। দূরের পোস্টে দারুণ পাস বাড়ান বারিওস, সেখানে হুলিয়ান আলভারেসের ভলি পোস্টে প্রতিহত হয়।

তিন মিনিট পর দারুণ একটি সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে তার ওপর দিয়ে শট নেন ব্রুনো ফের্নান্দেস, একটুর জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭০তম মিনিটে তাদের সামনে দুর্ভাগ্য বার্ধা হয়ে দাঁড়ায়; ডি-বক্সের বাঁ দিক থেকে ফের্নান্দসের জোরাল শট ক্রসবার কাঁপায়।

এর কিছুক্ষণ পরই বড় ধাক্কাটা খায় ইউনাইটেড। ৭৪তম মিনিটে মাঝমাঠে সতীর্থের পাস ধরে সবাইকে পেছনে ফেলে দৌড় দেন লুকমান, পেছন থেকে তাকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়োরো।

৭৯তম মিনিটে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ করে দেন লুকমান। ডেভিডের শট গোলরক্ষক আটকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, আলগা বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন নাইজেরিয়ান উইঙ্গার লুকমান।