শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০১:০৫ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে আমাকে ভিসি বানিয়েছেন’: ছবিরুল ইসলাম

আরবি বিভাগের অধ্যাপক হয়েও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। এ সমালোচনার জবাবে তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে হলে বিজ্ঞানী হতে হবে এমন কোনও কথা নেই।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, অনেকে বলে, ছবিরুল ইসলাম ভিসি হলো কীভাবে? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে কবর থেকে এনে নিয়োগ দিলেই কি সেটা বিজ্ঞান হয়ে যাবে? না।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে। ফেসবুকজুড়ে আগুন, পত্রপত্রিকায়ও আলোচনা। বিভিন্ন মানুষ পিরোজপুর থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী-কিছু লোকের মধ্যে শুধু জ্বালা-যন্ত্রণা।

Advertisement

নিজের নিয়োগের বিষয়ে তিনি বলেন, আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আল্লাহ জনাব তারেক রহমানকে দিয়ে আমাকে নিয়োগ করিয়েছেন। কী কারণে? ছোটবেলা থেকেই কোরআন ও রাসুল (সা.)-কে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। পৃথিবীর কোনও মানুষকে খুশি করার জন্য কাজ করিনি, ভবিষ্যতেও করবো না।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, তোমরা তোমাদের নিয়ত সহিহ করো, আল্লাহ দুনিয়ায় ইজ্জত ও সম্মান দেবেন।

প্রসঙ্গত, গত ৮ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর তার নিয়োগের যোগ্যতা ও বিষয়সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।