শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৬, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং

স্পোর্টস ডেস্ক : দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছিল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলে সমতায় ফেরার পর লুইস দিয়াসের গোলে এগিয়েও গিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সব হিসাব পাল্টে দিল নরওয়ের ক্লাব ভাইকিং। মাইকেল ওলিসের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্ন শেষ পর্যন্ত মাঠ ছাড়ল ৩-৩ গোলের ড্র নিয়ে।

মঙ্গলবার রাতে ভাইকিংয়ের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ছিল গোল আর নাটকীয়তায় ঠাসা। শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকেরা। দ্বিতীয় মিনিটে প্রথম গোলের পর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভাইকিং। বিরতির আগেই চাপে পড়ে যায় ছয়বারের ইউরোপসেরা বায়ার্ন।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে বায়ার্ন। ৫৪তম মিনিটে গোল করে ব্যবধান কমান কেইন। পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান ইংলিশ স্ট্রাইকার। তাঁর জোড়া গোলে ম্যাচে ফেরে বায়ার্ন।

এই দুই গোলের সুবাদে ৩০ বছর বয়সে পা রাখার পর চ্যাম্পিয়ন্স লিগে কেইনের গোলসংখ্যা দাঁড়ায় ৩৬। প্রতিযোগিতাটিতে ৩০ বছর বয়সের পর ৩৫ গোল করা লিওনেল মেসিকে ছাড়িয়ে যান তিনি।

Advertisement

৭১তম মিনিটে লুইস দিয়াসের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিটখানেক পর প্রতিপক্ষের মুখে হাত দিয়ে বল মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ওলিসেকে। ফলে শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয় বায়ার্নকে।

সংখ্যায় একজন কম নিয়েও জয়ের আশা করছিল বায়ার্ন। কিন্তু ৯০তম মিনিটে হেরমান হাউগেনের হেডে গোল হজম করে তাদের। শেষ মুহূর্তের ওই গোলেই মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করে ভাইকিং।

একসময় নরওয়ের দ্বিতীয় বিভাগে খেলা ভাইকিংয়ের উত্থানও কম নাটকীয় নয়। ২০১৮ সালে দ্বিতীয় বিভাগে থাকা দলটি গত মৌসুমে ৩৪ বছর পর নরওয়ের শীর্ষ লিগের শিরোপা জেতে। একই ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগেও ফেরে তারা। প্রথম ম্যাচে স্টুটগার্টের মাঠে ৩-১ গোলে হারলেও এবার ঘরের মাঠে বায়ার্নের বিপক্ষে দারুণ লড়াই করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল নরওয়ের চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ