শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুল মোদির সঙ্গে প্রেম আর বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন শ্রদ্ধা কাপুর

আলোচিত প্রেমিকের সঙ্গে কখনো ছুটি কাটাতে উড়ে গেছেন বিদেশে, কখনো এক বিমানে তাদের পাশাপাশি বসতে দেখা গেছে, কখনো বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে, একমঞ্চে নেচেছেন, কখনো একসঙ্গে হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছেন, আবার কখনো তাদের দেখা গেছে আম্বানি পরিবারের বিয়েতে।  লেখক রাহুল মোদির সঙ্গে নাকি এমনই লুকোচুরি প্রেম খেলছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? কান পাতলেই সেই গুঞ্জন শুনছেন সিনেপ্রেমীরা। কিন্তু প্রেম নিয়ে প্রশ্ন করলে কিছুতেই মুখ খোলেন না তারা।  তবে এবার বিয়ে নিয়ে কোন কথা জানালেন শক্তিকন্যা?

সামাজিক মাধ্যমে একাধিকবার শ্রদ্ধা কাপুরের বিয়ের খবর শোনা গেছে।  অভিনয়ের পাশাপাশি নিজের একটি গহনার ব্র্যান্ড রয়েছে অভিনেত্রীর। রাহুল মোদির সঙ্গে প্রেমপর্বের আগে কয়েকবার মন ভেঙেছে শ্রদ্ধার।  আদিত্য রায় কাপুর থেকে পরিচালক ফারহান আখতারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় জোর চর্চা হয়।  শোনা যায়, বিবাহিত ফারহানের সঙ্গে বিয়েতে মত ছিল না বাবা শক্তি কাপুরের। সেই কারণে নাকি সম্পর্কে ইতি টানতে হয় শ্রদ্ধাকে। তবে রাহুলকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই। 

সম্প্রতি একটি লাইভ সেশনে এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি আদৌ বিয়ে করবেন কিনা? তাতেই হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, ‘হ্যা আমি করব। নিশ্চয়ই বিয়ে করব।’ তাহলে কি শিগগিরই বিয়ের পিড়িতে বসছেন তারা? এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাদের তরফ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়