শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৩ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইএস‌পি এনক্রিকইন‌ফো ভুল তথ‌্য দি‌য়ে‌ছে, ভারতেই খেলতে হবে এমন নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি সভাপতি

এল আর বাদল: ক্রিকে‌টের ও‌য়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন থেকে মাঝরাতে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, ক্রিকইনফো যে নিউজ করেছে, সেটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপ খেলতে যাবে না?

এই খবরের সত্যটা জানতে গিয়ে পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একইরকম কথা বলেছেন যে, আমাদের সঙ্গে সে অর্থে আইসিসির এই বিষয়ে কোনো কথা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার আগে জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।

Advertisement

বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।

‘তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কি কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। 

তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন বিসিবি সভাপতি।

  • সর্বশেষ