শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসিকে নতুন চিঠি দিল বিসিবি, যা জানালো চিঠিতে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে বিসিবি আইসিসিকে আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে। আজ বিকেল ৪টা নাগাদ এই চিঠি পাঠিয়েছে বোর্ড। 

কেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের জন্য অনুকূলে নেই সে বিষয়ে সবিস্তারে জানিয়েছে বিসিবি। সেই মেইলে যোগ করা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও। যুগান্তরকে বিষয়টি জানিয়েছে বোর্ডের একটি সূত্র। 

তবে এই মেইলের জবাব এখনই মিলবে না। আগামী ১০ জানুয়ারি এই ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি। 

গত রোববার বিসিবির আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে একটি ই-মেইল করে। এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিল বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়।

আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশনার পরে কলকাতা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরই বিসিবি এই সিদ্ধান্ত নেয়। 

এরপর আইসিসি একটি ফিরতি মেইল দেয় মঙ্গলবার৷ যেখানে আইসিসি বোর্ডের কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চায়। সেই মেইলের জবাবই আজ দিল বোর্ড। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ