শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নি‌জের মা‌ঠেই ব্রাইট‌নে হোঁচট খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে ১-১ ড্র করেছে সিটি। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র।

২১ ম‍্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এক ম‍্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। --- বি‌ডি‌নিউজ

ম‍্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২২টি শট নেয় সিটি, এর ছয়টি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে ব্রাইটন ৬ শটের তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।

প্রতিপক্ষের মাঠে শুরুটা দারুণ করে ব্রাইটন। প্রথম আট মিনিটে দুটি সুযোগ পায় তারা। তবে দুটি শটই ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

advertisement

ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় সিটি। তৈরি করতে থাকে সুযোগ। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারছিলেন না কেউই।

প্রথমার্ধের শেষ দিকে বদলে যায় খেলার চিত্র। ৪১তম মিনিটে সফল স্পট কিকে সিটিকে এগিয়ে নেন হলান্ড। সবশেষ চার ম‍্যাচে এটিই নরওয়ের স্ট্রাইকারের প্রথম গোল।

চলতি আসরে হলান্ডের গোল হলো ২০টি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৩ ম‍্যাচে করলেন ১৫০ গোল।

  • সর্বশেষ