শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও)

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে অন্তত ১০টি গুদামে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে মহানগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী এলাকার কাঁঠালতলায় এ আগুনের সূত্রপাত হয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়াবাড়ী এলাকায় ছোট-বড় শতাধিক ঝুটের গুদাম রয়েছে। বিকেলে প্রথমে আরিফ মুন্সি নামের এক ব্যক্তির মালিকানাধীন গুদামে আগুন লাগে। গুদামে শুকনো ঝুট ও তুলা থাকায় এবং বাতাসের তীব্রতা বেশি হওয়ায় মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী অন্তত ১০টি গুদামে ছড়িয়ে পড়ে।
 
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির পর্যাপ্ত উৎস না থাকায় এবং বাতাসের তীব্রতার কারণে আগুন নেভাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।
  
ফায়ার সার্ভিস জানায়, ঝুটের আগুন সহজে নেভানো কঠিন। তাই আগুন যাতে নতুন করে কোনো স্থাপনায় ছড়াতে না পারে, সেজন্য চারপাশ থেকে ঘেরাও করে পানি ছিটানো হচ্ছে। খবর পেয়ে কোনাবাড়ী, জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
 
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে এবং ব্যাকআপ হিসেবে আরও দুটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • সর্বশেষ