শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টাইন স্ট্রাইকার  ভ্যালেন্টিন কাস্তেলানোসকে দলে নি‌লো ওয়েস্ট হ্যাম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট হ্যাম সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে  জানায়, ২৭ বছর বয়সি কাস্তেলানোসের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছে। পাশাপাশি চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

২০২৩ সালে ইতালির সিরি 'আ'র ক্লাব লাৎজিওতে যোগ দেন কাস্তেলানোস। ক্লাবটির হয়ে ৫২ ম্যাচে ১৬ গোল করেছেন তিনি। এর মধ্যে গত মৌসুমেই ১০ গোল করে নজর কাড়েন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। - সময়‌নিউজ

ওয়েস্ট হ্যামের বিবৃতিতে আরও জানানো হয়, নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মঙ্গলবারের (৬ জানুয়ারি) ম্যাচ থেকেই কাস্তেলানোসকে দলে পাওয়া যাবে।

বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে ওয়েস্ট হ্যাম। অবনমন অঞ্চলে থাকা দলটি টানা নয়টি লিগ ম্যাচে জয় পায়নি। ২০ ম্যাচ শেষে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে আছে তারা।

  • সর্বশেষ