শিরোনাম
◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজের অসম্মান বিসিবির কা‌ছে গ্রহণ‌যোগ‌্য নয়, আমরা মর্মাহত : বুলবুল

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। শুধু বাংলাদেশে নয়, এটি এখন পুরো বিশ্বে আলোচনার অন্যতম টপিক। যা নিয়ে শুরু হয়েছে পক্ষে বিপক্ষে কথা।

নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে দলটি। যা ভালোভাবে নিচ্ছে না বিসিবি। এটাকে মুস্তাফিজের অসম্মান হিসেবে দেখছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এ সংস্থা।

মুস্তাফিজ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘মুস্তাফিজ আমাদের দেশের অন্যতম সেরা একজন খেলোয়াড়। আমাদের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। এখানে অনেক সাবেক ক্রিকেটাররা আছেন। ক্রিকেটাররা যখন খেলতে যায় তখন তার সম্মান নিয়ে ক্রিকেট খেলে। আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যারা আছেন, এটা ভালোভাবে নেই না। কখনো কোনো ক্রিকেটারকে যখন কোনোভাবে অসম্মান করা হয়, আমরা তাতে মর্মাহত।

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলারও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থার উত্তরের অপেক্ষায় আছে তারা। এরপর জানা যাবে পরবর্তী পদক্ষেপ।

বুলবুল বলেন, ‘আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে নিরাপদ বোধ করছি না যে আমাদের দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি কী বলতে চাচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে নিরাপত্তা একটা বড় চিন্তার বিষয় এবং সেটা অনুসরণ করছি। তারা আমাদের বলবে। তাদের উত্তরের ওপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেব।

এই সিদ্ধান্তে ভারতের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যতের দ্বিপক্ষীয় সিরিজেও কোনো প্রভাব পড়বে কি না, এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘দুই দেশের ক্রিকেট যে সব দ্বিপক্ষীয় সিরিজ হবে আর বিশ্বকাপে খেলতে যাওয়া ও নিরাপত্তার বিষয় আরেকটা ব্যাপার। আপাতত বিশ্বকাপের যে ব্যাপারটা আছে সেটা নিয়েই আমরা চিন্তা করছি।

  • সর্বশেষ