শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৯:৩৯ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

 ভার‌তের কাপুরুষোচিত হামলার জবাব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরীফ

এল আর বাদল: ভারতের হামলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের। -- সূত্র, বি‌বি‌সি বাংলা

ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারত ভুলে গেছে যে এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে, বলেন তিনি।

ভারতীয় বিমান ভূপাতিত করার দাবির প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের বিমান বাহিনী প্রতিরক্ষা গড়ে তোলে এবং "আমাদের পক্ষ থেকে তাদের জবাব দেওয়া হয়েছে"।

তবে দিল্লি এখনো বিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেনি। পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতীয় হামলা নিহত ২৬ জনের মধ্যে সাত বছর বয়সী একটি ছেলে শিশু রয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন মি. শরীফ।

তিনি বলেন, সাত বছর বয়সী একটি ছেলে যখন নিহত হয় তখন তার মা এবং ভাইয়ের সাথে বাড়িতে ছিল।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এই নিহতদের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব, বলেন তিনি। গত মাসে পহেলগাম হামলা পাকিস্তানের সাথে "সম্পর্কিত ছিল না - এবং দেশটিকে ভুল কারণে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের অনুরোধ না রাখা বা উপেক্ষার অভিযোগ তোলার আগে ভারতের প্রতি আমরা তদন্তের দাবি জানিয়েছিলাম। দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানিদের সাহস দেখানোর আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ