শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০১:০৭ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের!

ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান। আজ বুধবার স্থানীয় সময় সকালে জিও নিউজ, ডনসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, ক্রমবর্ধমান সামরিক সংঘর্ষের মধ্যে ভারতীয় সৈন্যদের আটক করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, তীব্র বিমান সংঘর্ষের সময় রাফায়েল বিমান সহ ভারতীয় যুদ্ধ বিমানগুলিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

হামলার পর কমপক্ষে আটজন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান। উভয় পক্ষের সামরিক বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯ রয়েছে। এ ছাড়া, বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী তারার আরও জানান, বিমানগুলো আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তান সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে আছে।

তবে, যুদ্ধবিমান ধ্বংস হওয়া এবং পাইলটদের বন্দী হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধ্বস্ত যুদ্ধবিমানের অংশবিশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারকের লেবেল দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনে ভারত, ২০২০ সাল থেকে জেটগুলো ভারতে আসা শুরু করে।

বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের এই অভিযানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এই হামলা চালানো হয়। এ হামলায় এখন পর্যন্ত ২৬ পাকিস্তানি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর, আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে ১০ জন। দুপক্ষেই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ