শিরোনাম
◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ দেশের কোথায় বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর

নরসিংদী জেলায় গতকাল শুক্রবার সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ৪৬ মিলিমিটার। তবে পাশের জেলা ঢাকার অবস্থা একেবারেই অন্য রকম। প্রায় বৃষ্টিহীন রাজধানী ঢাকায় মৃদু তাপপ্রবাহের কাছাকাছি ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

রাজধানীতে আজও দিনের আবহাওয়া শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শনিবার সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৬ দশমিক ৮।

ঢাকার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও দেশের উত্তর পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে কালবৈশাখী বয়ে যেতে পারে।

সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে।

  • সর্বশেষ